মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৯১ গ্রাম হেরোইন, ১৩৩ বোতল ফেনসিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৫৭৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতাররা মাদক বিক্রি ও সেবনের অভিযোগে অভিযুক্ত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ