বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৩৩৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২০০ জন। একইসময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৬৬ জন। আগের দিনের তুলনায় রোগী কমেছে প্রায় ৪৯ হাজার।

সোমবার (৭ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৮০ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৫ হাজার ৬৩১ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৪৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ৬২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫ জন এবং মারা গেছেন ৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ২২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৪৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ