শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

আগামী ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। ক্লাবটি নির্বাচন উপলক্ষে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

আজ সোমবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরের ৩০ ও ৩১ তারিখ জাতীয় প্রেসক্লাব ভবনে যথাক্রমে সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর মেয়াদি কমিটি গঠনের জন্য (২০২৩-২৪) আট সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

মো. মোস্তফা-ই-জামিল নির্বাচন কমিটির চেয়ারম্যান। কমিটির সদস্যরা হলেন-জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।

জাতীয় প্রেসক্লাবের ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ করা হবে ১০ থেকে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী সদস্যদের মধ্যে যারা চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন কেবলমাত্র তারাই ভোটার হবেন। ব্যবস্থাপনা কমিটি আগামী ২৫ নভেম্বর রাত ১০টার মধ্যে চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদের শেষ সময় নির্ধারণ করেছেন।

আগামী ৩০ ডিসেম্বর নোটিশ বোর্ডে ভোটারদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। যারা স্থায়ী সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নভেম্বর মাস পর্যন্ত চাঁদা ও বকেয়া পরিশোধ করতে হবে। ক্লাব গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ(৫)ধারা অনুযায়ী মনোনয়নের আগে সব বাকি চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদ না করলে কোনো প্রার্থীই কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ