বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

উম্মতের হেদয়াত কামনা করে শেষ হলো রায়বেন্ড ইজতেমার ১ম পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম মাওলানা ইব্রাহিম দেওলার মুনাজাতে শেষ হলো রায়েবন্ড ইজতেমার ১ম পর্ব।

কান্নাভেজা কণ্ঠে উম্মতের হেদায়াতের জন্য দোয়া করলেন তিনি। মানুষের কান্নাভেজা কণ্ঠে আমিন আমিন ধ্বনিত হয়।

পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে। প্রথম পর্বে অংশ নিয়েছে- করাচি, লাহোর, পেশওয়ার, মুলতান, বেলুচিস্তান ও কোয়েটার মুসল্লিরা। গত বৃহস্পতিবার শুরু হয়ে প্রথম পর্ব শেষ হয়েছে আজ।

বিশ্বের সবচে’ বড় ইজতেমাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এটা তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

পাকিস্তান ইজতেমার দ্বিতীয় পর্ব ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ