বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরানের ওপর হামলায় জড়িত থাকলে রাজনীতি ছেড়ে দেব: শাহবাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ দিতে পারলে চিরদিনের মতো রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) হামলার পর সন্দেহভাজন হিসেবে যে তিন জনের নাম ইমরান বলেছেন, তাদের মধ্যে রয়েছেন শাহবাজ শরিফ। এছাড়াও এই হামলার নেপথ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল নাসিরেরও হাত রয়েছে বলে দাবি করেছেন পিটিআই দলের প্রধান।

স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী এই অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে। শনিবার (৫ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দু’জনের কেউই জড়িত নন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি অথবা অন্যরা যদি এই ষড়যন্ত্রে জড়িত থাকি, তাহলে আমার এক সেকেন্ডও ক্ষমতা থাকার অধিকার নেই। আমার বিরুদ্ধে যদি সামান্য প্রমাণও থাকে, তাহলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।

শরীফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ‘মিথ্যা ও সস্তা ষড়যন্ত্র’ করে দেশের ক্ষতি করছেন। তিনি তার বিরুদ্ধে তোলা ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমি মনে করি এই সময়ে ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের বৃহত্তর স্বার্থে আমি এই বিরোধ এবং বিশৃঙ্খলার অবসান ঘটাতে প্রধান বিচারপতিকে শ্রদ্ধেয় বিচারকদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে ওয়াজিরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভি গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছিলেন ইমরান। সেখানেই তাকে লক্ষ্য করে পর পর ছয় রাউন্ড গুলি চালানো হয়। গুলি এসে লাগে ইমরানের ডান পায়ে। এই ঘটনায় ইমরান ছাড়ার আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ