বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন বাংলাদেশি দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম♦ পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ১ম পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরাবরের মত এবারো বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।

আজ বৃহস্পতিবার ১ম পর্ব শুরু হয়ে শেষ হবে ৬ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।

রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, বাংলাদেশের তাবলিগ মারকাজের দুইজন মুরব্বি রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন।

বাংলাদেশের তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ কারি মাওলানা মোহাম্মাদ জোবায়ের আহমদ বয়ান করবেন শুক্রবার বাদ আসর। শনিবার বাদ ফজর বয়ান করবেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল হক।

অন্যান্যদের মধ্যে বয়ান করবেন, বৃহস্পতিবার আসরের নামাজের পর মাওলানা নাজরুর রহমানের বয়ানে শুরু হয়েছে ইজতেমা। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুল রহমান বোম্বাই। জুমার নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা।

আসরের নামাজের পর ক্বারী মাওলানা জুবায়ের বাংলাদেশ। মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লাট। শনিবার ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ। জোহরের নামাজের পর ভাই ফারুক বাগালুর। আসরের নামাজের পর মাওলানা জহিরুল হাস মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা রবিবার ফজরের নামাজের পর মাওলানা খুরশিদ। আখেরি মুনাজাত মাওলানা ইব্রাহিম দেওলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ