বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

পাকিস্তানের রায়বেন্ডে শুরু হলো ইজতেমার ১ম পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী পাকিস্তান ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ৬ নভেম্বর। প্রথম পর্বে অংশ নেবে- করাচি, লাহোর, পেশওয়ার, মুলতান, বেলুচিস্তান ও কোয়েটার মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) শুরু হয়ে প্রথম পর্ব চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বিশ্বের সবচে’ বড় ইজতেমাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এটা তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

পাকিস্তান ইজতেমার দ্বিতীয় পর্ব ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নেবেন।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর মাওলানা নাজরুর রহমানের বয়ানে শুরু হবে ইজতেমা। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুল রহমান বোম্বাই। জুমার নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা।

আসরের নামাজের পর ক্বারী মাওলানা জুবায়ের বাংলাদেশ। মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লাট। শনিবার ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ। জোহরের নামাজের পর ভাই ফারুক বাগালুর। আসরের নামাজের পর মাওলানা জহিরুল হাস মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা রবিবার ফজরের নামাজের পর মাওলানা খুরশিদ। আখেরি মুনাজাত মাওলানা ইব্রাহিম দেওলা।

সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ