রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বিশ্বে করোনায় আরও ৭১৩ মৃত্যু, শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ২৭৭ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক লাখ ২৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৫০ জন।

বুধবার (২ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৭৫ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৫ হাজার ৬২৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০১ জনের এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫২৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ২৭১ জন এবং মৃত ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। জাপানে মৃত ৫২ জন এবং আক্রান্ত ৬৫ হাজার ২৮০ জন। গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় আক্রান্ত ৪ হাজার ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ