বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানের লং মার্চ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। যেখানে যুক্ত হয়েছেন দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এই লং মার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য।

ইমরান খান বলেন, এর একমাত্র লক্ষ্য আমার জাতিকে মুক্ত করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা।

কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি তোশাখানা মামলায় পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) রায়ের বিরুদ্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল খারিজ করে দেন স্থানীয় হাইকোর্ট। তবে নির্বাচনে অংশ নিতে তার জন্য কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালতের বিচারপতি।

গত শুক্রবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় কোষাগারে উপহার জমাদান সংক্রান্ত মামলায় ইমরান খানের সংসদ সদস্য পদ বাতিল করে রায় দেয় নির্বাচন কমিশন। যার পলে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণ থেকেও নিষিদ্ধ থাকবেন পিটিআই চেয়ারম্যান।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ