বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

আগামীকাল প্রথম অফিস করছেন বেফাকের নবনিযুক্ত মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর কেন্দ্রীয় কার্যলয়ে প্রথম অফিস করছেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে বেফাকের কার্যালয়ে অফিস করবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তিনি।

তিনি দেশের প্রশিদ্ধ লেখক, আলেম ও ইসলামী শিক্ষাবিদ। গত ১৬ অক্টোবর (রোববার) তিনি বেফাকের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। আগামীকাল শনিবার তিনি প্রথম অফিস করছেন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রথিতযশা আলেমেদ্বীন, প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আতাউর রহমান খান রহ. এর ছেলে। তার মায়ের নাম সাইয়িদা মুর্শিদা-ই-আমিনা তুর্কমানি।

মাওলানা নদভী কিশোরগঞ্জের জামিয়া রোডে অবস্থিত নূর মনজিলে ২৪ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে বসবাস করছেন রাজধানীর ২/১ আর কে মিশন রোড (ছয় তলা)।

তিনি বর্তমানে দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক। এছাড়াও তিনি সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক নেয়ামতসহ বিভিন্ন পত্রিকায় নিজ দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ