বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, ইসলামী শাসনই পারে দেশের শান্তি মানবতার মুক্তি ফিরিয়ে দিতে।স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হওয়ার পরেও আজও বাংলার মানুষের মুক্তি ফিরে আসেনি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা ন্যায়ের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়নি। মানচিত্রের পরিবর্তন হলেও ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, মানব রচিত আদর্শের মাধ্যমে কেয়ামত পর্যন্ত শান্তি ও মুক্তি ফিরে আসবেনা। একমাত্র ইসলামী শাসনই পারে দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তি ফিরিয়ে দিতে।

আজ সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত স্থানীয় রেল স্টেশন ময়দানে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সংগ্রামী আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিউর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম প্রমূখ। সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা ছদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করছে হযরত পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ