বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

চাকরি হারালেন বিমানের ৫ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকায় গ্রেপ্তার ৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।

আজ রোববার (২৩ অক্টোবর) তাদের চাকরিচ্যুত করলো বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. যাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুতরা হলেন, আওলাদ হোসেন, মো.জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।

ডিবি জানায়, তাদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন।

পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন ৪-৫ জন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে গ্রেপ্তাররা ফাঁস প্রশ্ন সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন টাকা নিয়ে। এই প্রশ্ন তারা সর্বোচ্চ সাত লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছে। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছে যে তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।

শনিবার (২২ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দক্ষিণখান থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তাদের ছয় দিনের রিমান্ডে পাঠান আদালত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ