বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

শিল্পী মমতাজ ওমরায় গিয়ে কনসার্ট করায় তীব্র নিন্দা আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বলেন, সৌদিআরবের পবিত্র মাটিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সাংসদ মমতাজের মতো শিল্পীদের দিয়ে গানের কনসার্টের আয়োজন দেখে আমরা ভীষণভাবে মর্মাহত এবং বিস্মিত হয়েছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পবিত্র মক্কা নগরী মুসলিম বিশ্বের একান্ত ভক্তি- শ্রদ্ধার পূণ্যভূমি। এদিকে বাংলাদেশ বিভিন্ন কারণে ইসলামের উর্বর ভূমি। আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতার তিন মেয়াদে ইসলামের স্বপক্ষে গৃহীত বিভিন্ন কর্যক্রমের মাধ্যমে জনমনে কল্পনাতীত আস্থা অর্জন করেছে। বাংলাদেশ থেকে একদিকে শিল্পী অন্যদিকে সংসদ সদস্য হিসেবে মমতাজের দ্বারা এ জাতীয় ঘৃণ্য ভূমিকা শুধু ইসলামেরই যে ক্ষতিগ্রস্ত করেছে তা-ই নয়, সঙ্গে সঙ্গে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

অথচ শিল্পী মমতাজ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, তিনি পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে গিয়েছেন। আমরা এতে কার্যক্রমে তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন, আঞ্জুমানের আমির মাওলানা আনাস মাদানী, মহাসচিব মাওলানা রুহুল আমীন খান উজানী, যুগ্মসম্পাদক ড. কামরুল ইসলাম আজহারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মাসউদ আহমদ, মুফতি উসমান, মুফতি নাসিরুদ্দিন কাসেমী প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ