বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১১.৪০ টায় গোরুদ চাট্টির কাছে কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের ঠিক পরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৬ তীর্থযাত্রী ও পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।

কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে আগুন ধরার আগে বিকট শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থল থেকে ধারণকৃত দৃশ্যে প্রচুর ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছি।

এদিকে এই ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ