বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

তথ্যসচিবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তথ্য সচিবের বাধ্যতামূলক অবসর দেয়ার অন্তর্নিহিত কারণ আমার জানা নেই। এটি বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে, সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।

তবে তথ্য মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। কারণ সব কাজ আমি নিজে তদারক করি, কাজেই যে কারও সঙ্গে আমি কাজ করতে পারি বলেও জানান তিনি।

এ সময় বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বেই একটি সংকট চলছে। কিন্তু এটিকে সামনে এনে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। তবে বিএনপির এই আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা করা কোনো বড় বিষয় নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ