বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

কাপ্তাই হ্রদের অবৈধ দখল বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অবৈধ দখল বন্ধে দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আর কোনো মাটি ভরাট বা স্থাপনা নির্মাণ যাতে না করা হয়, সে বিষয়ে পদক্ষেপ নিয়ে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ এই রুল জারি করেন। রাঙ্গামাটির ডিসি, এসপিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করেন আইনজীবী মনজিল মোরশেদ। শুনানিতে তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদ একটি কৃত্রিম জলাশয় এবং নির্দিষ্ট সীমারেখা রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এর সীমানা দখল করে ফেলেছে। এর সংরক্ষণের দায়িত্ব প্রশাসনের। যদিও তারা নিজেরাই আইন ভঙ্গ করে দখলে শামিল হয়েছে।’

এদিকে, হ্রদের জরিপ করে ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের তালিকাও জমা দিতে বলেছেন হাইকোর্ট। এছাড়া ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা জবাবও দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ