বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর অপারেশন শেষে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। সফল অস্ত্রপাচার শেষে বর্তমানে ডা. ফরীদ হোসেনের তত্বাবধানে চিকিৎসা চলছে।

তিনি জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী পিত্ত থলিতে পাথর সংক্রান্ত রোগে ভুগছিলেন। এর আগে ২৯ অক্টোবর দুপুরে পেটে ব্যথা নিয়ে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসা করান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। চিকিৎসার জন্য তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন গত রোববার।

প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ