বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

রাশিয়ার বিরুদ্ধে প্রথম ভোট দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা করেছে জাতিসংঘ। এ নিয়ে সাধারণ পরিষদে রেকর্ডসংখ্যক ভোটে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে।

যেখানে বাংলাদেশসহ ১৪৩ দেশ ওই প্রস্তাবের পক্ষে, আর রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে উত্থাপিত কোনো নিন্দাসূচক প্রস্তাবে এই প্রথম ভোট দিল বাংলাদেশ। তবে বরাবরের মতো ভারত ও চীন রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানানোর বৈশ্বিক আয়োজন থেকে নিজেদের সরিয়ে রেখেছে, দেশ দুটিসহ মোট ৩৫ সদস্য ভোটদানে বিরত ছিল।

রাশিয়াসহ এ প্রস্তাবের বিরোধিতা করেছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া। ভোটদানে অনুপস্থিত ছিল মস্কোমিত্র ইরানসহ ১০ দেশ। সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে এগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাবটি আনে। যাতে পূর্ণ সমর্থন ছিল পশ্চিমাবিশ্বের।

জাতিসংঘে পাস হওয়া ওই প্রস্তাবে রুশ ফেডারেশনে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সেই ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। তা ছাড়া ওই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ