বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বালুখেকো সেলিমের জামিন শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৩৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আজ বুধবার চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের জামিন শুনানি হবে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ শুনানি হবে।

এর আগে ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে একই বিচারকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বালুখেকো হিসেবে পরিচিত সেলিম খান। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য বুধবার (১২ অক্টোবর) ধার্য করেন।

ওইদিন প্রায় দেড় ঘণ্টা আসামিপক্ষ এবং দুদকের পাল্টা বক্তব্য শোনেন আদালত। দুদক আইনজীবী এ সময় সেলিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য জামিন না দিতে অনুরোধ করলেও আসামিপক্ষ বলেন, শুধু এফআইআরের ওপর নির্ভর করে সেলিম খানের জামিন নামঞ্জুর করা যৌক্তিক হবে না।

গত ১৪ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। পরে তা স্থগিত চেয়ে আবেদন করে দুদক। পরে গত ২১ সেপ্টেম্বর সেলিম খানের জামিন স্থগিত করে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন চেম্বার আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ