বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। তৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ও উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। তবে এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফ‌টি ম্যানেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা একতা পরিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে।

এ সময় বাস‌টি নিয়ন্ত্রণ হারি‌য়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ছয়জ‌ন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ