বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের

আগামী মাসে জাপান যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের শেষের দিকে জাপান সফর করবেন বলে আমরা আশা করছি।

যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরইমধ্যে জাপান সরকার সে দেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘তারা আমাদের জাপান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা এ বিষয়ে কাজ করছি।’

গত ২৭ সেপ্টেম্বর মোমেন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ