মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৫২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ৫২৫ জনের মধ্যে ঢাকায় ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ১৭ হাজার ৮২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৬১৫ জন। আর মৃত্যু হয়েছে ৬১ জনের।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ