বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

ভারতে মহানবি সা.কে নিয়ে প্রবন্ধ লিখতে বলায় প্রধান শিক্ষকের উপর হামলা ও বরখাস্তের ঘটনায় নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী মুহাম্মদ সা. কে নিয়ে একটি প্রবন্ধ লিখতে বলার কারণে কর্ণাটকের গদাগ জেলার নাগাভি গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সা.-এর উপর একটি প্রবন্ধ লেখার অজুহাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগ এনে উগ্রবাদী সংগঠন শ্রী রাম সেনার সদস্যরা স্কুলে হামলা করে ভাঙচুর করার ঘটনা সংবিধান বিরোধী কাজ, যা কোনভাবেই মেনে নেয়া যায় না। হিন্দু উগ্রবাদীরা প্রধান শিক্ষক আব্দুল মুনাফর বিজাপুরের কক্ষে ঢুকে গালাগালি শুরু করে নেহায়েত অন্যায় করেছে।

তিনি আরো বলেন, জানা যায় স্কুলে প্রতি মাসে অন্তত একটি বা দুটি ইভেন্ট হয়, সেই ইভেন্টের ধারাবাহিকতায় একটি করে বিষয় সেট করা হয়। এরপূর্বে কণক দাস, পুরন্দর দাসা এবং অন্যান্য ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠান এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু যখন মুহাম্দ সা. এর বিষয় আসলো তখনই উগ্রবাদী হিন্দুরা মুসলিম স্কুলটিতে হামলা ও ভাংচুর করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত করেছে।

ভারত সরকারের উগ্রবাদীরা বার বার মুসলমানদের উপর সামান্য অজুহাতে আঘাত করে এবং মহানবী সা.কে নিয়ে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার ও কটুক্তি করে ইসলামধর্মে আঘাত করে। ভারতকে এধরনের আঘাত থেকে ফিরে আসতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ভারতের এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ