মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

রেললাইনে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের আহম্মদ বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ঝড়ো বাতাসে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে একই দিন সকাল পৌনে ১০টার দিকে সেই এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝোড়ো বাতাসে ওই এলাকার রেললাইনে একটি গাছ উপড়ে পড়ে। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ইতোমধ্যে রেললাইন থেকে গাছ অপসারণের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর ও দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে অপেক্ষমান আছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ