শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বিএনপি লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোমর ভাঙা বিএনপি হাটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। আমি বলছি না, বলেছেন জাফরুল্লাহ। লাঠি চলে গিয়েছিল আবার বিএনপি লাঠি ফিরিয়ে এনেছে। লাঠির মাথায় জাতীয় পতাকা বাঁধা আবার বলে লাঠি আরও বড় হবে। কত বড় আস্ফালন। এর জবাব আমরা দেব। যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামেন আস্ফালন করেন, জবাব আছে। আমি পরিষ্কার করে বলছি লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি। আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়। রাজপথে আমরা নামবো জনগণের জন্য আমাদের উন্নয়নের জন্য। রাজপথ দখল করবেন দেখা যাবে, অপেক্ষায় আছি। বিএনপি আবারও বাঁশ দলের জগা খিচুড়ি জোট নিয়ে মাঠে নেমেছে লাঠি নিয়ে।

কাদের বলেন, আবার অভিযোগ করে আওয়ামী লীগ হামলা করে, পুলিশ হামলা করে। হাজারীবাগে আওয়ামী লীগের ওপরে হামলা হলো আমাদের দলের দুইজন মারাত্মক আহত হয়েছেন। তারা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পত্রিকায় নিউজ নেই। বিএনপির সংঘাতে জানানোর জন্য আওয়ামী লীগকে উসকানি দেয়। এভারেজ নেই। সকালে পত্রিকা পড়লে মনে হয় বিএনপি দেশ দখল করে নিয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ