শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

সৌদিতে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীর বাথা এলাকাসহ নানা জায়গায় ব্রিজের নিচে, মসজিদের বারান্দা ও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

জানা যায়, দালালদের মাধ্যমে সৌদির বিভিন্ন কোম্পানির কাজের ভিসায় এসেছেন এ সকল বাংলাদেশিরা। কিন্তু বর্তমানে কাজ না পেয়ে দেশটিতে মানবেতর দিন পার করছেন তারা। এছাড়া কোম্পানিতে কাজের কথা বলে অতিরিক্ত অর্থও হাতিয়ে নিচ্ছেন দালাল চক্রগুলো। বাংলাদেশ থেকে কোনোরকম বিমানে তুলে দিয়ে সৌদি আরবে পৌঁছলে এ দালাল চক্রটি গা ডাকা দেন।

প্রবাসীরা বলেন, দেশটিতে অনেক প্রবাসী প্রায় এক বছর, ছয় মাস ও তিন মাস হয়েছে। কেউ ইকামা পেয়েছে আবার কেউ পাইনি। যারা ইকামা পেয়েছেন তাদের মেয়াদ তিন মাসের বেশি থাকছে না।

ইতোমধ্যে সৌদির রাজধানী রিয়াদ নগরীর বাথা এলাকাসহ বিভিন্ন জায়গায় ফ্লাইওভার বা ব্রিজের নিচে ও মসজিদের বারান্দায় দেখা মিলে অনেক প্রবাসী বাংলাদেশিদের। আবার কেউ খোলা আকাশের নীচে তারা কোনোভাবে দিনাতিপাত করছেন।

প্রবাসী আহমদুর রহমান জানান, ‌‘এটি আমার কাছে খুবই কষ্টকর। সৌদি আরবে যে হারে প্রবাসীরা বেকার হচ্ছেন, ধারণা করা হচ্ছে ইকামাবিহীন অবৈধ প্রবাসীর সংখ্যা দেশটিতে বাড়ছে। অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ