বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশত।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু করেছেন। নদীপাড়ে নিখোঁজদের স্বজনসহ স্থানীয়রা ভিড় জমিয়েছে।

এর আগে রোববার দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লাশগুলো বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থলে রাখা হয়েছে। গতকাল পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।

রোববার বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার কথা নিশ্চিত করেন। এছাড়া জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ থাকার কথা জানান।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা উপজেলার পাচপীর, ব্যাংহাড়ি, মাড়েয়া এ সব এলকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি এক পাশে উল্টে যায়। ফলে সব যাত্রী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার এখনো চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ