শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউণ্ডেশন।

জানা যায়, সৌদি আরবে অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজীজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।

আরো পড়ুন: কোনো সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ