মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইডেন ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ হয়।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এদিকে, ইডেন ছাত্রলীগের সংঘর্ষ সামাল দিতে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেত্রীরা এ ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জ্ঞাপন করেন তারা।

জানা গেছে, ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী

তারপর তার ওপর নির্যাতন নেমে আসে। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।  যার ফলে তারা ক্যাম্পাসে মিছিল বের করেন। এ ঘটনায় রাতের আঁধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ