সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৭৭৩ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪ জনের।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৬৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৫ হাজার ৯৯২ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ১২০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ২২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ১০৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৫৯ জন।

একই সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ৩০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ৩৮ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৬০ জন। তাইওয়ানে মারা গেছেন ৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ