রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক আল-আকসা মসজিদের ইমাম শাইখ ওয়ালিদ সিয়ামের ইন্তেকাল কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান

পদোন্নতি পেল ঢাকা ওয়াসার চার কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা ওয়াসার চার কর্মকর্তাকে সহকারী রাজস্ব থেকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। উচ্চতর সিলেকশন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পদোন্নতি দেওয়া হয়।

আজ শুক্রবার ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর ইতোমধ্যে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তাদের পদোন্নতি দিয়েছেন।

প্রকৌশলী শারমিন হক আমীর জানিয়েছেন, তাদের চাকরি ওয়াসা আইন ১৯৯৬ এবং ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা ২০১০ অনুযায়ী পরিচালিত হবে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পোস্টিং অপরিবর্তিত থাকবে।

জানা গেছে, রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়া ৪ জন হলেন, রাজস্ব জোন ১’র রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নূরে জালাল, নারায়ণগঞ্জ রাজস্ব জোনের রাজস্ব কর্মকর্তা আবু জাফর মশিউর রহমান, রাজস্ব জোন ৪’র রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজস্ব জোন ৯’র রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ