মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এসপি হলেন ৫০ অতিরিক্ত পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) হয়েছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

এবার পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই বিসিএস ২৮তম ব্যাচের। এছাড়া বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বাদ পড়া কয়েকজনও এই পদোন্নতি পেয়েছেন।

তালিকা দেখতে ক্লিক করুন

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রথম প্রজ্ঞাপনে ৪৭ ও দ্বিতীয় প্রজ্ঞাপনে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ