বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মিয়ানমারে প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের সমাধান: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট সমাধান সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংস্থাসমূহকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর জোর দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সাথে বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এই সাক্ষাৎ হয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতিসংঘের ৭৭তম অধিবেশনের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যক্রমের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ইউএনএইচসিআর-এর কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে ফিলিপো দ্রুত মিয়ানমার সফর করবেন বলে জানান।

এরপরে একই স্থানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ এ খান কিউসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশ ও আইসিসি'র মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ এ খান কিউসির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

প্রধানমন্ত্রী আইসিসি’র প্রসিকিউটরকে আশ্বাস দেন যে, মিয়ানমারে রোহিঙ্গা ভিকটিমদের জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিসি’র চলমান সকল প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে। এ বৈঠকে করিম এ এ খান আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন।

এছাড়া জাতিসংঘ হ্যাবিটাটের নির্বাহী পরিচালক মায়মুনা মোহম্মদ শরীফ-ও মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা টেকসই নগরায়নসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ