বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২০২২ সালের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মধ্যে গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এসব বিষয় ছাড়া এসএসসি পরীক্ষার রুটিন উল্লেখিত সময়সূচি অনুযায়ী যথারীতি সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও এ বোর্ড থেকে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রশ্নপত্র বিতরণে জটিলতার কারণে এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কী জটিলতা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ