বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ১১৫ জন। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১৬৬ জন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, সোমবার ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৮২ জন। আর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৬০ হাজার ২৩৮ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৯০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৮৫১ জনের। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ১০৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ