বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১১টায় নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে রানির শেষকৃত্যের অংশগ্রহণ শেষে স্টানস্টেড বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনা বাংলায় বক্তৃতা করবেন আগামী ২৩ সেপ্টেম্বর।

২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাই কমিশনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ