সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

অ্যাপেল সাইডার ভিনেগার পানে উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওজন কমানো থেকে সুগার, পেটের জমে থাকা মেদ কমানো, একাধিক স্বাস্থ্য সমস্যা সমাধানে সহায়তা করে অ্যাপেল সাইডার ভিনেগার। কেবল শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর করে এটি। তবে এই ভিনেগার কখনই শুধু খাবেন না, তাহলে উপকারের পরিবর্তে ক্ষতিই হবে আপনার। অবশ্যই পানির সাথে মিশিয়ে পাতলা করে পান করবেন।

অ্যাপেল সাইডার ভিনেগার পানে শরীরের উপকারিতা:

অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ: অ্যান্টি-ব্যাকটেরিয়াল সমৃদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার শরীরের খারাপ ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন মেরে ফেলে। তাই আমাদের শরীর নানা সংক্রমণ ও রোগভোগ থেকে মুক্তি পায়। তাছাড়া, অ্যাপেল সাইডার ভিনেগার দীর্ঘ সময় খাবার সংরক্ষণ করতেও সাহায্য করে। অন্ত্র ভাল রাখে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে: অ্যাপেল সাইডার ভিনেগার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু অ্যাপেল সাইডার ভিনেগার পান করলেই হবে না, এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে চিনিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

ওজন কমায়: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অ্যাপেল সাইডার ভিনেগার ওজন কমাতে সাহায্য করে। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড শরীরে ফ্যাট জমতে দেয় না, খিদে কমায়, হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং ফ্যাট বার্ন করে।

ত্বক ভাল রাখে: ব্রণ, পিম্পল এবং ত্বকের নানা সমস্যা কমাতে পারে অ্যাপেল সাইডার ভিনেগার। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে৷

দাঁত ভাল রাখে: দাঁত ভাল রাখতে পারে অ্যাপেল সাইডার ভিনেগার। এটি মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের দুর্গন্ধ দূর করে।

সেল ড্যামেজ প্রতিরোধ করে: অ্যাপেল সাইডার ভিনেগার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ত্বককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এর ফলে আমাদের কোষ ভাল থাকে এবং অক্সিডেটিভ সেল ড্যামেজ কমাতে সাহায্য করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ