বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সাল থেকে সব বিষয়ে এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা বছরের ফেব্রুয়ারি মাসের শুরু হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের শুরু হতো। তবে করোনার সংক্রমণের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলো হয়েছে। এছাড়া দুই বছর ধরে কখনো পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে। আবার কখনো পরীক্ষা হলেও সব বিষয়ে হয়নি।

এ অবস্থায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে এক মাস পেছাতে পারে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু না হয়ে এক মাস পেছাতে পারে।

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ