বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়াল হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে তাবিথের অবস্থা গুরুতর। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,  জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল। এর এক ঘণ্টা আগে ওই রাস্তায় জড়ো হয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিপরীত দিকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির জন্য জড়ো হয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগে বক্তৃতা করছিলেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অতর্কিত হামলা চালায়।

হামলায় আহত মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অন্যপাশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মিছিল করছিল। মোমবাতি প্রজ্বলনের আগে কর্মসূচিতে আসা নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতা করছিলেন প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন। তারা বক্তব্যের শেষ হওয়ার আগেই আমাদের ওপর হামলা চালায় আওয়াম লীগ, ছাত্রলীগ।

তিনি বলেন, হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন। অনেক নারী কর্মীও আহত হয়েছেন। আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের অবস্থা গুরুতর। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে মাথায়ই আসে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ