বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে বোর্ড চান বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণ করার জন্য মজুরি বোর্ড গঠনের প্রতি জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেছেন, বাজারে সব জিনিসের দাম বেড়েছে। শ্রমিকদের কষ্ট হচ্ছে। এ অবস্থার পরিপেক্ষিতে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের একটা যৌক্তিক বেতন ঠিক করা দরকার। আমি বাণিজ্যমন্ত্রী হিসেবে মজুরি বোর্ড গঠনের বিষয়ে শ্রম মন্ত্রণালয় ও মালিক পক্ষকে বলতে পারবো।

পোশাকশ্রমিকদের উদ্দেশে তিনিবলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। তবে এর কিছু শ্রম মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত। আমার (বাণিজ্য মন্ত্রণালয়ের) সঙ্গে যেগুলো জড়িত এরমধ্যে আপনাদের রেশনের কথা আসছে।

ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। আপনাদের এ দাবির সঙ্গে আমি একমত। কিন্তু সেটা যৌক্তিক হতে হবে। কিন্তু মনে রাখতে হবে, যে ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরি আপনাদের অন্নের জোগান দেয়। আবার ফ্যাক্টরির মালিকদেরও আপনাদের প্রয়োজন। তাই উভয়পক্ষ যৌক্তিক অবস্থানে থেকে কাজ করে যেতে হবে।

শ্রমিক নেতাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক শ্রমিক নেতা আছেন কোনো সংগঠনের সভাপতি হওয়ার পর আর কাজ করতে চান না। এটা ঠিক না। শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক নেতাদের আরও আন্তরিক হতে হবে। শ্রমিকদের জন্য কাজ করতে হবে। নেতা হওয়া মানে ঘুরে বেড়ানো নয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ