বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতে পোশাক রপ্তানি বেড়ে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য রপ্তানিতে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি প্রতিবেশি দেশ ভারতেও পোশাক রপ্তানি হয়েছে দ্বিগুণ।

গতকাল বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই দুই মাসে ভারতে প্রায় ১৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় দ্বিগুণ।

২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে ভারতে নয় কোটি ৪৬ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা। সেই হিসেবে ভারতে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।

ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ থেকে ৩৪৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২১ শতাংশ বেশি। একই সময়ে জার্মানিতে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ, স্পেন এবং ফ্রান্সে রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ৫২ ও ৩৭ দশমিক ৭৩ শতাংশ।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে পোশাক পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৫২ শতাংশ। যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩৫ দশমিক ৬৪ ও ১৮ দশমিক ৫০ শতাংশ।

তবে, চীন ও রাশিয়ায় পোশাক রপ্তানি কমেছে। চীন ও রাশিয়ায় যথাক্রমে ১৩ দশমিক ২১ শতাংশ ও ৫৮ দশমিক ২৯ শতাংশ রপ্তানি কমেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ