বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার ভোর ৫টায় তিনি মারা গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর ছেলে রাজীব হাসনাত।

রাজীব বলেন, ‘বাবা বার্ধক্যজনিত জটিলতায় লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন। আজ শুক্রবার ভোর ৫টায় আমাদের বাসায় মারা গেছেন। তিনি বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।’

ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রমণের কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি।

আবুল হাসনাত ছিলেন পুরান ঢাকার হাজী গনি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ১৯৯০ সালে তিনি আবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ