বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

করোনায় ২ মৃত্যু, শনাক্ত ৩৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর চারশর নিচে নামলেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ফের ১০ শতাংশের উপরে উঠে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৩৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, একই সময়ের মধ্যে মারা গেছেন আরও দুই জন।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৯০ শতাংশ ছিল।

দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন, বুধবার ৪০২ জন এবং ৪৩৮ জন নতুন কোভিড শনাক্তের খবর আসে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৭৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৩৬৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ২৬৮ জন ঢাকা জেলার। দেশের ৩২ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি। যে দুজন মারা গেছেন, তারা ছিলেন ঢাকা ও গাজীপুরের বাসিন্দা। একজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অন্যজন সত্তরোর্ধ্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ