বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কৃষি গুচ্ছের ফল প্রকাশ, মেধাতালিকার ৪৬ শতাংশই মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর মেধাতালিকার ৪৬ শতাংশই মেয়ে শিক্ষার্থীদের দখলে।

মেধাতালিকায় ৩ হাজার ২৩০ জন সাধারণ, ১৬১ জন বীর মুক্তিযোদ্ধা, ৫৫ জন নৃগোষ্ঠী, ১৪ জন দলিত, ৩ জন বিকেএসপি, ১০ জন করে অসামর্থ ও নির্বাসিত এবং ১২ জন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ পোষ্য কোটায় মেধাতালিকায় স্থান পেয়েছে।

প্রাথমিক মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম নির্ণয় করে সাবমিট করতে পারবেন।পরে ফল ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সমূহের নির্ধারিত অনুষদে ভর্তির সুযোগ পাবেন তারা। ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অনুষদ ও বিশ্ববিদ্যালয় সম্বলিত মেধাতালিকা প্রকাশ হবে।
পাশাপাশি মেধাতালিকায় স্থান করে নিয়েছে ১ হাজার ৬০৩ জন মেয়ে। যা আগের ভর্তি পরীক্ষাগুলোর চেয়ে বেশি।

একই সঙ্গে ৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থীর অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া পাশ করা শিক্ষার্থীদের অপেক্ষমান তালিকা নিজের প্রোফাইল এ লগইন করে দেখতে পারবেন সবাই।

প্রাথমিক মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম নির্ণয় করে সাবমিট করতে পারবেন।

পরে ফল ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সমূহের নির্ধারিত অনুষদে ভর্তির সুযোগ পাবেন তারা। ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অনুষদ ও বিশ্ববিদ্যালয় সম্বলিত মেধাতালিকা প্রকাশ হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোতে এ বছর ৩ হাজার ৫৩৯টি আসনে ভর্তি নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ