শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব নোট বাজারে পাওয়া যাবে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত ১০ ও ২০ টাকার নোট বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তাবৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ ও ২০ টাকার অন্যান্য নোটও চালু থাকবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ