বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঘোষিত নির্বাচন কমিশনের রোডম্যাপ আবেদনহীন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঘোষিত নির্বাচন কমিশনের রোডম্যাপ আবেদনহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করতে নির্বাচন কমিশন আরও ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত যেদিন নিয়েছে, সেদিনই জাতি বুঝতে পারছে, এ কমিশন হুদা কমিশনের ফটোকপি ছাড়া কিছুই নয়। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে ইভিএম কিনতে প্রায় ৯ হাজার কোটি টাকার নির্বাচন কমিশনের বাজেট গ্রহণযোগ্য নয়।

আজ এক বিবৃতিতে মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই, সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে আইন করা হোক। কেউ নির্দেশ অমান্য করলে যেন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মত একটি নির্বাহী বিভাগকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, কিন্তু নির্বাচন কমিশন কিভাবে ১ বছর পিছিয়ে দিলো, তা আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশন স্ববিরোধী কথা বলে আসছে। তারা বলছে, কাউকে হাতে-পায়ে ধরে নির্বাচনে আনা নাকি তাদের কাজ নয়। তাহলে এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে এত আলোচনা করলেন কেন? আবার তারা বলেছেন, সবাই চাইলে নাকি ব্যালটে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের দায়িত্বই হলো নিবন্ধিত দলগুলোকে কিভাবে নির্বাচনে আনা যায় তা নিয়ে কাজ করা। যদি তা না পারে তবে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকার অধিকার নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ