বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

১২ অতিরিক্ত সচিবের দপ্তর বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদত হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আনওয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অলিউল্লাহকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন) ড. মহ. শের আলীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলির আদেশাধীন) সাঈদ মাহবুব খানকে মন্ত্রিপরিষদ বিভাগে, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে বদলির আদেশাধীন) সাইফুল্লাহ পান্নাকে ভূমি আপিল বোর্ডের সদস্য এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ছায়েদুজ্জামানকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ