বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ভিত্তিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেছে বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছি। আন্দোলনের মাধ্যমেই ভবিষ্যতে কি হবে তা নির্ধারিত হবে। আর জাতীয় পার্টির সঙ্গে আমরা এখনো ফরমাল কোনো আলোচনা করিনি। আলোচনার দরজা খোলা আছে, রাজনৈতিক দল, ব্যক্তি সংগঠন যারাই এ কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের সঙ্গে নিয়েই আমরা যুগপৎ আন্দোলন করবো।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  নির্বাচনের পর আন্দোলনরত দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। দেশে সহিংসতা বন্ধ করার জন্য নিরপেক্ষে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি অভিযোগ করেন, হামলা করছে ক্ষমতাসীনরা। অথচ মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের নামে। পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু সরকার পুলিশকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্দোলন ও নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে বিশেষ কোনো আলোচনা করা হয়নি বলেও জানিয়েছেন বিএনপির এ নেতা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ