বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

২০২৩ সালের অক্টোবরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, এরইমধ্যে এই প্রকল্পের নির্মাণকাজের ৪৪.১৫ শতাংশ অগ্রগতি হয়েছে।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন শেষে একথা বলেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, বাংলাদেশে চলমান বড় যে কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে তৃতীয় টার্মিনাল একটি। এখন পর্যন্ত তৃতীয় টার্মিনালের অগ্রগতি হয়েছে ৪৪.১৫ শতাংশ। আমাদের প্রত্যাশার চেয়ে ২ শতাংশ বেশি অগ্রগতি হয়েছে। দ্রুত কাজটা শেষ হবে। এতে যাত্রীদের সুবিধা অনেক বাড়বে।

তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে পারবেন। প্রধানমন্ত্রী চান আকাশ পরিবহনে বাংলাদেশের ভাবমূর্তি যেন উন্নত হয়। কারণ বিমানবন্দর হচ্ছে একটি দেশের প্রধান গেটওয়ে বা ড্রয়িং রুম।

বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের অন্য বিমানবন্দরগুলোর কাজ চলছে। বিমানবন্দরের লাগেজ ডেলিভারিতেও সময় অনেক কমে আসছে। যাত্রী যাতে কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়টি আমরা খেয়াল রাখছি। অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এতে যাত্রীরা সুন্দর ব্যবহার পাবেন। যখন দেখবো সব ঠিকঠাক হচ্ছে, তখন বুঝবো আমাদের কর্মকাণ্ড স্বার্থক হচ্ছে। পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে যে সেবা দেওয়া হয়, সেই ধরনের আন্তর্জাতিক সেবা যাতে দেশের বিমানবন্দরগুলোতে থাকে, সেটা আমরা নিশ্চিত করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় টার্মিনালের কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হয়নি, ভবিষ্যতেও হবে না। দরপত্রে উল্লেখিত মানের পণ্যই এই প্রকল্পের কাজে সরবরাহ নেওয়া হবে, অন্য কোনোকিছু গ্রহণ করা হবে না। রাষ্ট্রের বা জনগণের এক পয়সা ক্ষতি হয় এরকম কোনো কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ