বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা নাশকতায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্দির প্রাঙ্গণ এলাকায় বাড়তি নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবধরনের নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে মণ্ডপগুলোতে স্থায়ীভাবে থাকবে আনসার সদস্য।

তিনি বলেন, গত বছর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার এ বছর। প্রতিটি মণ্ডপে পূজা আয়োজন কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক রাখতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ